সংবাদদাতা, পুরুলিয়া: বেসরকারি ব্যাঙ্ককর্মীর বাইক আটকে লক্ষাধিক টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ওই ব্যাঙ্কের ফিল্ড কর্মী এবিষয়ে ঝালদা থানায় লিখিত অভিযোগ করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। জানা গিয়েছে, পুরুলিয়া মফস্সল থানার চিড়কা এলাকার বাসিন্দা বিষ্ণু কালিন্দি বেসরকারি ব্যাঙ্কের ঝালদা শাখার ফিল্ড কর্মী। গত শুক্রবার তিনি বাঘমুণ্ডি থানার একাধিক এলাকা থেকে টাকা সংগ্ৰহ করে ফিরছিলেন। কর্মাডি-সেরেঙডি টাঁড় এলাকায় বাইকে তিনজন এসে তাঁর বাইক থামায়। তারপর ভয় দেখিয়ে প্রায় এক লক্ষ ৩০ হাজার টাকা ছিনতাই করে চম্পট দেয় বলে অভিযোগ। তিনি ঝালদা থানায় লিখিত অভিযোগ করেন। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।



