Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়খণ্ডের বাসিন্দার অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ টাকা তুলে নিল প্রতারকরা

ঝাড়খণ্ডের বাসিন্দার অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ টাকা তুলে নিল প্রতারকরা
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, মানবাজার: হারিয়ে গিয়েছে মোবাইল, তার পরেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব প্রায় ২ লক্ষ টাকা। এনিয়ে রবিবার বরাবাজার থানায় অভিযোগ জানান ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার বড়াম থানা এলাকার সন্তোষকুমার মাহাতো নামে এক ব্যক্তি। পুরুলিয়াতেই একটি ব্যাঙ্কের শাখায় তাঁর অ্যাকাউন্ট রয়েছে। পুলিস অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয়ের নামে মামলা রুজু করেছে। 
Advertisement
সন্তোষবাবুর অভিযোগ, বরাবাজারের সিঁন্দরী সব্জি মার্কেট থেকে তাঁর মোবাইল ফোন হারিয়ে যায়। সে সময় তিনি বরাবাজার থানায় ফোন চুরির অভিযোগও করেন। কিছুদিন পর তিনি ব্যাঙ্কের পাসবুক আপডেট করেন। তখনই জানতে পারেন তাঁর অ্যাকাউন্ট থেকে ১ লক্ষ ৯৬ হাজার টাকা ইউপিআই এর মাধ্যমে তুলে নেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ