সংবাদদাতা, চোপড়া: ভিনরাজ্যে কাজে গিয়ে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু। মৃতের নাম রিয়াজুল ইসলাম (২০)। বাড়ি চোপড়া থানার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের কোটগছে। দেড় মাস আগে ঝাড়খণ্ডে সিসার কাজে যান রিয়াজুল। সঙ্গে তাঁর ভাইও কাজ করেন। শুক্রবার রাতেও পরিবারের সদস্যদের সঙ্গে ফোনে কথা হয়। শনিবার দুপুরে বাড়িতে ফোন আসে রিয়াজুলের মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। পরিযায়ী শ্রমিকের দেহ বাড়ি নিয়ে আসা হচ্ছে বলে মৃতের পরিবার জানিয়েছে।



