Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়খণ্ডে ভাড়াবাড়ি থেকে নার্সের পচাগলা দেহ উদ্ধার

ঝাড়খণ্ডে ভাড়াবাড়ি থেকে নার্সের পচাগলা দেহ উদ্ধার
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, দুর্গাপুর: ঝাড়খণ্ডের দেওঘরে বেসরকারি হাসপাতালে কর্মরত দুর্গাপুরের একজন নার্সের পচাগলা দেহ সেখানকার ভাড়াবাড়ি থেকে উদ্ধার হয়েছে। বিউটি রানা(৩০) নামে ওই মহিলা দুর্গাপুর নিউটাউন থানার টেটিখোলার বাসিন্দা। তাঁর মৃত্যু ঘিরে রহস্য দানা বাঁধেছে। মৃতার পরিবারের অভিযোগ, তাঁকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ঝাড়খণ্ড পুলিস শুক্রবার দেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠায়।
Advertisement
মৃতার মা মালতী রানা বলেন, দেওঘরের একটি বেসরকারি হাসপাতালে মেয়ে নার্সের কাছে নিযুক্ত ছিল। পাঁচবছর আগে মেয়ের বিয়ে হয়েছে। তার চারবছরের শিশুসন্তান রয়েছে। সে চাকরিসূত্রে ওখানেই একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতো। ২১ ডিসেম্বর আমার সঙ্গে ফোনে শেষবারের মতো কথা হয়। তারপর থেকে মেয়ের ফোন সুইচ অফ ছিল। আমরা হাসপাতালে খোঁজ নিয়ে জানতে পারি, সে বাড়ি আসার জন্য ছুটি নিয়েছে। অনেকদিন ধরে কাজে আসেনি। ওর বাবা শুক্রবার দেওঘর যায়। সেখানে গিয়ে দেখে, ভাড়াঘরে ভেতরে মেয়ের পচাগলা দেহ পড়ে আছে। আমাদের অনুমান, বিউটিকে খুন করা হয়েছে। ওখানকার পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
সম্পর্কিত সংবাদ