Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়খণ্ডে আলু পাচারের খবরে সক্রিয় পুলিস, জামবনীতে ধৃত ৪

ঝাড়খণ্ডে আলু পাচারের খবরে সক্রিয় পুলিস, জামবনীতে ধৃত ৪
  • ৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন। তারপরেই ঝাড়গ্রাম সীমানা দিয়ে পার্শ্ববর্তী রাজ্য আলুবোঝাই লরি যাওয়া বন্ধ করে দেওয়া হয়। জেলার একাধিক সীমানায় চেক পোস্ট বসানো হয়েছিল। নজরদারি এড়িয়ে আলুবোঝাই লরি জঙ্গলের পথে ঝাড়খণ্ডে পাঠানো হচ্ছিল। ‘বর্তমান’ পত্রিকায় সেই খবর প্রকাশ হতেই জেলার পুলিস প্রশাসন নড়েচড়ে বসে। মঙ্গলবার সীমানায় থাকা চেকপোস্ট থেকে  আলুবোঝাই একাধিক লরি ফিরিয়ে দেওয়া হয়েছে। চারজনকে গ্ৰেপ্তারও করা হয়েছে।
Advertisement
প্রধান সড়ক বন্ধ। আলুবোঝাই লরি সীমানা পার করার জন্য জামবনী ব্লকের জঙ্গল ও গ্ৰামীণ পথ বেছে নেওয়া হয়েছিল। ভোর রাতে একসঙ্গে ছয় থেকে সাতটি লরি ঝাড়গ্ৰামের মুনিয়াদা দিয়ে ঝাড়খণ্ডের কানিমহলি এলাকায় প্রবেশ করছিল। পথ চেনানোর কাজ করছিল ‘বাহুবলী’ বাইক বাহিনী। এই পাচারের কাজে ব্লকের কিছু যুবককে লাগানো হয়েছিল। মঙ্গলবার সকাল থেকে প্রশাসনিক স্তরে তৎপরতা শুরু হয়। জামবনী ব্লকের এক তৃণমূল নেতা বলেন, এর সঙ্গে স্থানীয় স্তরের প্রভাবশালীরা যুক্ত আছে। জেলার অতিরিক্ত পুলিস সুপার গুলাম সরওয়ার এদিন বলেন, সীমানা এলাকার চেকপোস্ট থেকে আলুবোঝাই একাধিক লরি ফিরিয়ে দেওয়া হয়েছে।
সম্পর্কিত সংবাদ