Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়গ্রামের স্কুলে মিড ডে মিলের মহিলা কর্মীকে ধর্ষণের অভিযোগ  

ঝাড়গ্রামের স্কুলে মিড ডে মিলের মহিলা কর্মীকে ধর্ষণের অভিযোগ
 
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: মিড ডে মিলের মহিলা কর্মীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠল ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশনের এক কর্মীর বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল শুরু হয়েছে।
Advertisement
ঝাড়গ্রাম শহরের অন্যতম নামী এই স্কুলটি শতবর্ষ অতিক্রম করেছে। এই স্কুলের বহু প্রাক্তনী সমাজের নানা ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আরজি করের ঘটনার প্রতিবাদে স্কুলের প্রাক্তনীরা পথে নেমে বিচারের দাবি তুলেছিলেন। সেই স্কুলে মিড ডে মিলের এক মহিলা কর্মীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে। নির্যাতিতা সাহস করে নিজেই এক সপ্তাহ আগে ঝাড়গ্রাম থানায় এনিয়ে অভিযোগ করেছেন। 
স্কুলের এক শিক্ষক এদিন বলেন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। বিষয়টি আমাদের কাছেও এতদিন আড়াল রাখা হয়েছিল। মিড ডে মিল দেখভাল করার দায়িত্ব এক শিক্ষকের। কিন্তু স্কুলে সেই নিয়ম মানা হয়নি। ওই করণিক সবকিছু দেখভাল করতেন। যার জেরেই এই ঘটনা ঘটেছে। প্রধান শিক্ষক বিশ্বজিৎ সেনগুপ্ত বলেন, পুলিস হেফাজতে না নেওয়া পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া যায় না। হেফাজতে নিলেই স্কুলের তরফে ওই কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। পুলিস জানিয়েছে, ধর্ষণের অভিযোগ হয়েছে। তদন্ত চলছে।
 
সম্পর্কিত সংবাদ