Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়গ্রামে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

ঝাড়গ্রামে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রামে ঘরের ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম বিনয় মাহাত(২০)। বাড়ি ঝাড়গ্রাম থানার লোধাশুলি গ্ৰাম পঞ্চায়েতের ডালকাটি গ্ৰামে। বুধবার সকালে মাটির ঘরের জানলা ভেঙে পুলিস দেহটি উদ্ধার করে। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই যুবক ধূলাগড়ে রাইসমিলে কাজ করত। বুধবার সকালে ঘরের দরজা না খোলায় তাঁর মা আঙুরবালা মাহাত প্রতিবেশীদের ডাকেন। এরপর ঝাড়গ্রাম থানায় খবর দেওয়া হয়। পুলিস গিয়ে জানলা ভেঙে যুবকের দেহ উদ্ধার করে। বছর ছয়েক আগে তাঁর বাবা মারা যান।
Advertisement
প্রতিবেশী শ্যামাপদ মাহাত বলেন, রাইসমিলে কাজ করে বিনয় সংসার চালাত। এলাকায় ভালো ছেলে বলেই পরিচিত ছিল। দেহ উদ্ধারের সময় কানে হেডফোন ছিল। মা ও ছেলের সংসারে কোনও অশান্তি ছিল না। তারপরেও এমন ঘটনা বুঝতে পারছি না। পুলিস দেহটি ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ