Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়গ্রামে স্কুল থেকে চুরি যাওয়া ৮টি কম্পিউটার উদ্ধার, গ্রেপ্তার ১

ঝাড়গ্রামে স্কুল থেকে চুরি যাওয়া ৮টি কম্পিউটার উদ্ধার, গ্রেপ্তার ১
  • ৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্ৰামে কানিমহুলী হাইস্কুল থেকে আটটি কম্পিউটার চুরি হয়েছিল। জামবনি থানার পুলিস দু'মাসের মধ্যে চুরি যাওয়া কম্পিউটারগুলি উদ্ধার করল। সেপ্টেম্বরের ১৯ তারিখ রাতে চুরির ঘটনাটি ঘটে।  চুরির ঘটনায় চন্দ্রশেখর পাল নামে এক ব্যক্তিকে গ্ৰেপ্তার করা হয়েছে।
Advertisement
জামবনি ব্লকের কানিমহুলী হাইস্কুল নামী শিক্ষা প্রতিষ্ঠান। স্কুলের ভবনের দোতলায় কম্পিউটার ক্লাসের শ্রেণিকক্ষ। রাতের বেলায় শ্রেণিকক্ষের দরজার তালা ভেঙে কম্পিউটারগুলো চুরি করা হয়। এই ঘটনায় স্কুলের শিক্ষক ও পড়ুয়াদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্কুল কর্তৃপক্ষ জামবনি থানায় চুরির লিখিত অভিযোগ করেন। জামবনি থানার পুলিস এরপরেই তদ্ধন্তে নামে। পুলিস সূত্রে জানা গিয়েছে, দুইমাসের মধ্যে কম্পিউটারগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। স্কুলের প্রধান শিক্ষক শক্তিপদ আড়ি বলেন, কম্পিউটারের ঘরটি স্কুলের দোতলায়। স্কুলভবনের নীচের কোনও গেটের তালা ভাঙা হয়নি। দোতলার বারান্দায় উঠে কম্পিউটার শ্রেণিকক্ষের দরজার তালা ভেঙে চুরি করা হয়। গত মঙ্গলবার জামবনি থানার পুলিস আমাদের জানায় কম্পিউটারগুলো উদ্ধার করা হয়েছে। থানায় গিয়ে কম্পিউটারগুলো স্কুলের বলে সনাক্ত করেছি। জামবনি থানার পক্ষ থেকে এদিন জানানো হয়, স্কুল থেকে চুরি যাওয়া আটটি কম্পিউটার উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার চুরির ঘটনায় যুক্ত চন্দ্রশেখর পালকে গ্ৰেপ্তার করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ