Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়গ্রামে সাজিয়ে তোলা হচ্ছে পুলিস লাইন

ঝাড়গ্রামে সাজিয়ে তোলা হচ্ছে পুলিস লাইন
  • ৩ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: নবরূপে সেজে উঠেছে ঝাড়গ্রামের পুলিস লাইন। দেওয়ালজুড়ে পুলিসের ‘প্রত্যর্পণ’, ‘লক্ষ্যভেদ’, ‘ফুড ফ্রেন্ড’, ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ কর্মসূচির ছবি আঁকা হচ্ছে। জেলার বাসিন্দাদের সচেতন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
Advertisement
ঝাড়গ্রাম জেলার পুলিস সুপার অরিজিৎ সিনহা বলেন, পুলিসের তরফে নানা কর্মসূচি নেওয়া হয়। সচেতনতামূলক কর্মসূচির বার্তা পুলিস লাইনের দেওয়ালে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে। ঝাড়গ্রাম জেলা পুলিসের লক্ষ্যভেদ, প্রত্যর্পণ, ফুড ফ্রেন্ডের মতো কর্মসূচি মানুষের মন জয় করে নিচ্ছে।
এসপি জানান, চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল পুলিস খুঁজে বের করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিচ্ছে। এটাই ‘প্রত্যর্পণ’ কর্মসূচি। ‘লক্ষ্যভেদ’ কর্মসূচির আওতায় যুবক-যুবতীদের চাকরির পরীক্ষার কোচিং দেওয়া হচ্ছে। ‘ফুড ফ্রেন্ড’ কর্মসূচির মাধ্যমে অনাথ দুঃস্থ ছেলেমেয়েদের রান্না করা খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া, সাইবার  সচেতনতা কর্মসূচির অঙ্গ হিসেবে মানুষকে ডিজিটাল অ্যারেস্ট নিয়ে সচেতন করা হচ্ছে। বেপরোয়া গতিতে বাইক চালানোর জেরে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটে। তা রুখতে সেফ ড্রাইভ, সেভ লাইফ কর্মসূচি নেওয়া হচ্ছে। জেলার বিভিন্ন থানায় চাইল্ড কেয়ার সেন্টার গড়ে তোলা হয়েছে। পুলিসের এসব উদ্যোগের ছবিই ঝাড়গ্রাম জুলজিক্যাল পার্ক লাগোয়া পুলিস লাইনে ফুটিয়ে তোলা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ