Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়গ্রামে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি পালিত

ঝাড়গ্রামে শ্রীরামকৃষ্ণের জন্মতিথি পালিত
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম রামকৃষ্ণ মিশন মন্দিরে শ্রীরামকৃষ্ণের ১৯০তম জন্মতিথি পালন করা হল। শনিবার ভোরে রীতি মেনে মঙ্গলারতি, চণ্ডাপাঠ করা হয়। সকালে বিশেষ পুজো ও হোমযজ্ঞ হয়। এদিন সকাল থেকে মন্দিরে ভিড় জমান ভক্তরা। এদিন ঝাড়গ্রাম শহরের সত্যবানপল্লি এলাকার শ্রীরামকৃষ্ণ মন্দিরে ভিড় জমান ভক্তরা। মিশনের ঝাড়গ্রাম শাখার সহ-সম্পাদক স্বামী অলোকেশানন্দ মহারাজ বলেন, ঠাকুর রামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষ্যে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। মঠের প্রথা ও রীতি মেনে এদিন পুজোপাঠ ও ধর্মীয় আলোচনা হয়েছে। দূরদূরান্ত থেকে আসা ভক্তরা পুজোয় শামিল হন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ