নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রামের সরকারি স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখল রাজ্য স্বাস্থ্যদপ্তরের টিম। সোমবার ওই টিমের সদস্যরা প্রথমে পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে ঘুরে দেখেন। তারপর জেলার বেশ কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রে যান। স্বাস্থ্যদপ্তরের ডেপুটি ডিরেক্টর অশ্বিনীকুমার মাঝি, এডিএইচএস(এনসিডি) নিমাইচন্দ্র মণ্ডল ও অন্য আধিকারিকরা প্রতিনিধিদলে ছিলেন।
Advertisement
ঝাড়গ্রামের সিএমওএইচ ভুবনচন্দ্র হাঁসদা বলেন, ওই প্রতিনিধিদল পুরসভার স্বাস্থ্যকেন্দ্র, তপসিয়া গ্ৰামীণ হাসপাতাল ছাড়াও নয়াগ্ৰাম ও গোপীবল্লভপুর সুপারস্পেশালিটি হাসপাতালের স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখেছে। আগামী দিনেও ধারাবাহিকভাবে এই পরিদর্শন চলবে।



