নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম ব্লকের বিভিন্ন জায়গায় রাইস মিলের জ্বলন্ত ছাই ফেলা হচ্ছে। বহু মানুষ তাতে দগ্ধ হচ্ছে। বুধবার জঙ্গলমহল স্বরাজ মোর্চার পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের সুরক্ষার দাবিতে জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয়। ঝাড়গ্রাম ব্লকের রাধানগর গ্রাম পঞ্চায়েত এলাকায় যত্রতত্র জ্বলন্ত ছাই ফেলা হচ্ছে। গত সোমবার জ্বলন্ত ছাইয়ে শিশু সহ একজন মহিলা দগ্ধ হন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে পতিত জমি বা রাস্তার পাশে রাইস মিলের জ্বলন্ত ছাই ফেলা হচ্ছে। স্থানীয় বাসিন্দা হরমন মাহাত বলেন, স্থানীয় রাইস মিলের জ্বলন্ত ছাই এলাকার পতিত জমি ও রাস্তার পাশে ফেলা হচ্ছে। ওড়া থানায় জানানো হয়েছে। জেলা প্রশাসনের কাছে বিষয়টি জানিয়েছি।



