নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম শহরের কেন্দ্রস্থলে বৈকালিক ও রবীন্দ্র পার্ক। শাল বনের মধ্যে উদ্যানটি দুটি গড়ে তোলা হয়েছিল। শহরের ভিতর একাধিক পার্ক রয়েছে। নজরদারির অভাবে পার্কগুলি বেহাল অবস্থায় পড়েছিল। পার্কগুলিকে সংস্কার করে নতুনভাবে সাজিয়ে তোলার দাবি উঠছিল। পুরসভার তরফে পার্কগুলির সংস্কারের কাজ শুরু হয়েছে।
Advertisement
বাম আমলের সময় থেকে পার্কগুলি হতশ্রী দশায় পরিণত হয়। রবীন্দ্র ও বৈকালিক পার্কে একসময় সারাবছর ধরে অনুষ্ঠান হতো। শহরের বাসিন্দারা পার্কে ভিড় জমাতেন। কচিকাঁচার কোলাহলে পার্কগুলো মুখর হয়ে থাকতো। রক্ষণাবেক্ষণের অভাবে পার্কগুলো এতদিন বেহাল ছিল। পার্কে ঝোপঝাড়ে সাপের উপদ্রব শুরু হয়েছিল। পুরসভায় তৃণমূল আসার পর পার্কগুলি নতুন করে সংস্কার করার উদ্যোগ নেয়। পুরসভা পুজোর আগে পার্কগুলো ধাপে ধাপে সংস্কার করার ঘোষণা করে। প্রতিশ্রুতি মতো কাজ শুরু হয়েছে। ঝাড়গ্ৰাম শহর আকারে বহরে বাড়ছে। জেলা শহরে নগরায়নের ছোঁয়া এসে লেগেছে। একের পর এক আবাসন গড়ে ওঠায় শহরের ভিতর অবসর কাটানোর জায়গা কমছে। রবীন্দ্র পার্কে মাঝেমধ্যে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠান হয়। সংস্কারের অভাবে অন্য পার্কগুলো একপ্রকার বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। ‘বৈকালিক পার্ক’ মূলত বয়স্কদের জন্য তৈরি করা হয়েছিল। মাঝে সংস্কারও করা হয়। রক্ষণাবেক্ষণের অভাবে খারাপ অবস্থায় পড়েছিল। লোকাল বোর্ড এলাকায় সঞ্চয়িতা পার্কে বোটিংয়ের ব্যবস্থা ছিল। এখন আর বোটিং হয় না। ঘোড়াধরা পার্ক সংস্কারের জন্য রাজ্য সরকারের তরফে দশ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছিল। পার্কের বাউন্ডারি ওয়ালের কাজ হলেও পার্কটি এখনও ব্যাবহারের উপযোগী হয়ে ওঠেনি। শহরের বাসিন্দারা দীর্ঘদিন ধরে পার্কগুলি সংস্কারের দাবি তুলেছিলেন।
ঝাড়গ্ৰাম শহরের বাসিন্দা প্রকাশ দাস বলেন, ঝাড়গ্ৰাম অরণ্য শহর বলে পরিচিত। গত দশ বছরে এই শহরে পুলিস লাইন, মেডিক্যাল কলেজ, নতুন ডিএম অফিস এলাকায় নির্বিচারে শালগাছ কাটা হয়েছে। শহরের পার্কগুলি বেহাল অবস্থায় পড়েছিল। তবে শহরের রবীন্দ্রপার্ক, বৈকালিক পার্ক সংস্কারের কাজ শুরু হয়েছে। এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। লাল মাটির হাটের এক সদস্য বলেন, পার্কটিকে পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এই বছর সংস্থার তরফে পার্কে হাটের আয়োজন করা হয়েছিল। পুরসভার তরফে সবরকম সহযোগিতা করা হয়। রবীন্দ্র পার্ক আগের অবস্থায় ফিরুক এটাই চাই। পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ বলেন, ঝাড়গ্রাম শহরের মধ্যে অবস্থিত রবীন্দ্র ও বৈকালিক পার্ক সংস্কারের কাজ শুরু হয়েছে। অন্য পার্কগুলো ধাপে ধাপে সংস্কার করা হবে।