Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়গ্রাম মহকুমার জন্মবার্ষিকী পালন

ঝাড়গ্রাম মহকুমার জন্মবার্ষিকী পালন
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: সাড়ম্বরে ঝাড়গ্রাম মহকুমার ১০৩তম জন্মবার্ষিকী পালন করা হল। শনিবার ঝাড়গ্রাম রিপোটার্স ক্লাবের উদ্যোগে পাঁচ কিমি দৌড় ও আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়। সবুজ পতাকা উত্তোলন করে দুবরাজপুর মোড় থেকে সকালে দৌড়ের সূচনা করেন মহকুমা শাসক শুভ্রজিৎ গুপ্ত ও পুরপ্রধান কবিতা ঘোষ। মহকুমার জন্মদিবস উপলক্ষ্যে শহরের অফিসার্স ক্লাব প্রাঙ্গণের মূল মঞ্চে রাজ্যে সেচমন্ত্রী মানস ভুঁইয়া, বনমন্ত্রী বীরবাহা হাঁসদা, জেলাশাসক সুনীল আগরওয়াল, অতিরিক্ত জেলাশাসক গোবিন্দ দত্ত, জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডী ও জেলা তৃণমূল সভাপতি দুলাল মুর্মু উপস্থিত ছিলেন। দৌড় প্রতিযোগিতায় ১৬৮ জন ও আঁকা প্রতিযোগিতার তিনটি বিভাগে ১৭২ জন অংশগ্রহণ করে। বিজয়ী প্রতিযোগীদের পুরস্কার প্রদান করা হয়। মানসবাবু তাঁর বক্তব্যে ঝাড়গ্রাম জেলার ইতিহাসের পুনরুদ্ধার ও জেলার উন্নয়নে সকলকে এগিয়ে আসার আবেদন করেন। মঞ্চ থেকে আবেদন করেন, ঝাড়গ্রামের মানুষের স্বাধীনতা সংগ্রাম, বিশেষ করে আদিবাসী মানুষের লড়াইয়ে ইতিহাস রচনায় স্টাডি সেন্টার ও রিসার্চ সেল গড়ে তোলার।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ