Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়গ্রাম মেডিক্যালে প্রসূতি মৃত্যু রুখতে এইচডিইউ চালুর দাবি

ঝাড়গ্রাম মেডিক্যালে প্রসূতি মৃত্যু রুখতে এইচডিইউ চালুর দাবি
  • ২৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর সংখ্যা কমছে না। ঝাড়গ্রাম ছাড়াও আশপাশের জেলা ও ভিনরাজ্য থেকেও অনেক গর্ভবতী মহিলাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে এইচডিইউ বিভাগ না থাকায় প্রসূতিদের চিকিৎসা পরিষেবায় সমস্যা হচ্ছে। বিষয়টি নিয়ে জেলার স্বাস্থ্য আধিকারিকরা উদ্বিগ্ন।
Advertisement
ঝাড়গ্রাম মেডিক্যাল জেলার অন্যতম চিকিৎসা প্রতিষ্ঠান। মেডিক্যালে উন্নীত হওয়ার পরই হাসপাতালের পরিকাঠামো ঢেলে সাজানোর কাজ জোরকদমে শুরু হয়েছে। পরিষেবার উন্নতিরও চেষ্টা চলছে। কিন্তু প্রসূতি মৃত্যুর সংখ্যা এখনও কমেনি। মেডিক্যাল সূত্রে খবর, ২০২৩ সালের এপ্রিল থেকে ২০২৪ সালের মার্চ পর্যন্ত এখানে ৮০৯৯জন প্রসূতি সন্তানের জন্ম দিয়েছেন। ৫৪১২জনের নর্মাল ডেলিভারি হয়। ২৫৮১জনের সিজারিয়ান হয়। ১৫০জন মৃত শিশু প্রসব করেন। ২১জন প্রসূতির মৃত্যু হয়। এরপর ২০২৪ সালের মার্চ থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত প্রসূতিমৃত্যুর সংখ্যা ২০। মেডিক্যালে এখনও এইচডিইউ বিভাগ নেই। ফলে সিসিইউতে শয্যা ফাঁকা না হওয়া অবধি আশঙ্কাজনক প্রসূতিদের সেখানে স্থানান্তরিত করা যায় না। এছাড়া, গ্রামীণ এলাকা থেকে সময়মতো না আনার কারণেও অনেক প্রসূতির মৃত্যু হয়।মেডিক্যাল কর্তৃপক্ষ অবশ্য অস্থায়ীভাবে এইচডিইউ বিভাগ চালু করার চেষ্টা করছে। প্রসূতি মৃত্যু ঠেকাতে বিভাগটি তাড়াতাড়ি চালু করা দরকার বলে চিকিৎসকরা জানান। ঝাড়গ্রাম মেডিক্যালের এমএসভিপি অনুরূপ পাখিরা বলেন, হাসপাতালে অস্থায়ীভাবে এইচডিইউ বিভাগ চালু করার চেষ্টা চলছে। বিষয়টি রাজ্যের স্বাস্থ্যদপ্তরকে জানানো হয়েছে। সবুজ সঙ্কেত পেলেই বিভাগটি চালু করা হবে।ঝাড়গ্রামের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ভুবনচন্দ্র হাঁসদা বলেন, এই হাসপাতালে এইচডিইউ বিভাগ চালু করা জরুরি। বিষয়টি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চালাচ্ছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ