নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ন্যায্যমূল্যের ওষুধের দোকান চালু হল। এবার থেকে সেখানে ৮০শতাংশ ছাড়ে ওষুধ পাওয়া যাবে। ২৪ঘণ্টা এই ওষুধের দোকান খোলা থাকবে। শনিবার সকালে জেলাশাসক সুনীল আগরওয়াল হাসপাতালে ন্যায্যমূল্যের ওষুধের দোকানের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মেডিক্যালের অধ্যক্ষ সুস্মিতা ভট্টাচার্য, এমএসভিপি অনুরূপ পাখিরা সহ অন্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
Advertisement
জেলার প্রত্যন্ত এলাকার মানুষের পাশাপাশি ঝাড়খণ্ড ও ওড়িশা থেকেও বহু মানুষ মেডিক্যালে চিকিৎসা করাতে আসেন। কিন্তু এখানে ন্যায্যমূল্যের ওষুধের দোকানটি বহুদিন ধরে বন্ধ ছিল। এর ফলে রোগী ও তাঁদের আত্মীয়রা সমস্যায় পড়ছিলেন। রাতে হাসপাতাল লাগোয়া যে সমস্ত ওষুধের দোকান খোলা থাকে, সেখান থেকে অনেকসময়ই প্রয়োজনীয় ওষুধ মিলছিল না। এনিয়ে রোগী ও তাঁদের আত্মীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছিল। অবশেষে ন্যায্যমূল্যের ওষুধের দোকান চালু হওয়ায় সেই সমস্যা মিটতে চলেছে।
এমএসভিপি বলেন, ন্যায্যমূল্যের ওষুধের দোকানে আগে ৫৩ শতাংশ ছাড় দেওয়া হতো। এবার থেকে ৮০ শতাংশ ছাড়ের সুযোগ মিলবে। প্রয়োজনীয় ১২৪রকমের ওষুধ এখানে পাওয়া যাবে। ঝাড়গ্রাম শহরের বাসিন্দা শ্যামল রাউত বলেন, ন্যায্যমূল্যের ওষুধের দোকানটি চালু হওয়া খুব জরুরি ছিল। এতে জেলার মানুষ উপকৃত হবেন।