Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়গ্রামে ৩দিনের আদিবাসী নৃত্য কর্মশালা শুরু

ঝাড়গ্রামে ৩দিনের আদিবাসী নৃত্য কর্মশালা শুরু
  • ১১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রামে তিনদিনের আদিবাসী নৃত্য কর্মশালা ও অনুষ্ঠানের সূচনা হল। শহরের গ্ৰামীণ হাটকেন্দ্রে কর্মশালার আয়োজন করা হয়েছে। ছয়টি জেলার ৩০০আদিবাসী নৃত্যশিল্পী কর্মশালায় যোগ দেন। শনিবার প্রদীপ জ্বালিয়ে কর্মশালার সূচনা হয়। জেলাশাসক সুনীল আগরওয়াল, সভাধিপতি চিন্ময়ী মারাণ্ডি, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সুমন সাহু, পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ সহ অন্যরা উপস্থিত ছিলেন।
Advertisement
জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতি বিভাগ এই কর্মশালার আয়োজন করছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, হুগলি জেলার আদিবাসী নৃত্যশিল্পীরা কর্মশালায় যোগ দিয়েছেন। তরুণ শিল্পীদের প্রশিক্ষণ দেবেন পাঁচজন প্রশিক্ষক। শিল্পীরা নিজেদের এলাকার নৃত্যশিল্প তুলে ধরবেন। জেলাশাসক সুনীল আগরওয়াল বলেন, ছ’টি জেলার ৩০০ নৃত্যশিল্পী এই মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারবেন। জেলা পরিষদের সভাধিপতি বলেন, আদিবাসী সমাজের মানুষকে নিজেদের সংস্কৃতির প্রসার ও সমৃদ্ধিতে এগিয়ে আসতে হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ