Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়গ্রামে বেসরকারি বাসে ভাড়া লাগবে না সাংবাদিকদের

ঝাড়গ্রামে বেসরকারি বাসে ভাড়া লাগবে না সাংবাদিকদের
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: সোমবার ঝাড়গ্রামে তৃণমূলের শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। ঝাড়গ্রাম জেলা বাস পরিবহণ তৃণমূল শ্রমিক ইউনিয়নের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করা হয়। অনুষ্ঠানে ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি মহাশিস মাহাত, শহর-সভাপতি সুমিত বসাকের মতো নেতারা উপস্থিত ছিলেন। সংগঠনের তরফে এদিন ঘোষণা করা হয়, জেলার বেসরকারি বাসে জেলার সাংবাদিকদের যাতায়াত করতে ভাড়া লাগবে না। 
Advertisement
মহাশিসবাবুব বলেন, সাংবাদিকরা মানুষের কথা সকলের কাছে তুলে ধরেন। তাদের বিভিন্ন এলাকায় যেতে হয়। দিনের শেষে তাঁরাও শ্রমজীবী। আমরা সকলের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি জেলায় বেসরকারি কোনও বাসে সাংবাদিকদের ভাড়া নেওয়া হবে না। 
ঝাড়গ্রাম রিপোর্টার্স ক্লাবের সম্পাদক অশোক ভট্টাচার্য বলেন, রাজ্যের আইএনটিটিইসির কোনও জেলা সভাপতি এমন উদ্যোগ আগে নেয়নি। ঝাড়গ্রাম জেলা আইএনটিটিইউসিকে এই উদ্যোগ নেওয়ার জন্য সাধুবাদ জানাচ্ছি।



 
সম্পর্কিত সংবাদ