Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়গ্রামে বাল্যবিবাহ রুখতে প্রচার

ঝাড়গ্রামে বাল্যবিবাহ রুখতে প্রচার
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রামে বাল্যবিবাহ ও নাবালিকা অন্তঃসত্ত্বা হওয়া ঠেকাতে সচেতনতা প্রচার চলছে। বৃহস্পতিবার জেলা স্বাস্থ্যদপ্তরে এনিয়ে বৈঠক হয়। বিভিন্ন দপ্তরের জেলা ও ব্লকস্তরের আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বর থেকে এদিন একটি সচেতনতামূলক ট্যাবলোর উদ্বোধন করা হয়। সিএমওএইচ ভুবনচন্দ্র হাঁসদা, জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারাণ্ডি ও স্বাস্থ্যদপ্তরের অন্য আধিকারিকরা সেখানে উপস্থিত ছিলেন। প্রচারের মূল বিষয় ছিল ‘কৈশোরে গর্ভধারণ, ঝুঁকিপূর্ণ দু’টি জীবন’। 
Advertisement
সিএমওএইচ বলেন, জেলাজুড়ে নাবালিকাদের অন্তঃসত্ত্বা হওয়া রোধে ধারাবাহিক কর্মসূচি চলছে। এদিন এনিয়ে বৈঠকের পাশাপাশি সচেতনতামূলক ট্যাবলো উদ্বোধন হয়েছে। বাল্যবিবাহ ও নাবালিকাদের গর্ভধারণ রোধে আমরা লাগাতার কাজ চালিয়ে যাচ্ছি।
জেলা পরিষদের সভাধিপতি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। অসময়ে গর্ভধারণে মা ও গর্ভস্থ সন্তানের জীবন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। প্রশাসনের উদ্যোগে ও সমাজের সর্বস্তরে সচেতনতার মাধ্যমে এটা নির্মূল করা সম্ভব।
Advertisement
সম্পর্কিত সংবাদ