নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্ৰামে জেলা প্রশাসনের উদ্যোগে ভোটার তালিকা সংশোধন শুরু হয়েছে। ১২ ডিসেম্বর অবধি এই কাজ চলবে। শনি ও রবিবার বিশেষ শিবির হবে। নির্ভুল ভোটার তালিকা তৈরির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ৬ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।
Advertisement
ঝাড়গ্ৰাম জেলায় পাঁচটি বুথ বেড়ে যাওয়ায় এখন ১১০১টি বুথ আছে। প্রতিটি বুথে সোম থেকে শুক্রবার দুপুর ১২টা থেকে ২টা অবধি সংশোধন ও নতুন নাম অন্তর্ভুক্ত করা হবে। শনি ও রবিবার সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত কাজ হবে। ভোটাররা বুথে এসে নাম বা অন্য তথ্য সংশোধন, পুরনো ছবি বদল করতে পারবেন। যাদের বয়স ১৭ বছর পূর্ণ হয়েছে, তারাও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবে। অনলাইনেও সংশোধনের আবেদন করা যাবে।
জেলায় ভোটারসংখ্যা ৯ লক্ষ ৪৬ হাজার ৫৫৭জন। নতুন ভোটাররা তালিকায় অন্তর্ভুক্ত হলে সেই সংখ্যা বেশ কিছুটা বাড়বে। জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, ৬ নম্বর ফর্মের মাধ্যমে নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্ত করা হবে। নাম বাতিল-সংক্রান্ত কাজের জন্য রয়েছে ৭ নম্বর ফর্ম। ৮ নম্বর ফর্মে বুথ বদল, নাম সংশোধন, ছবি বদল ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যাক্তিদের চিহ্নিত করা হবে। গাইডলাইন মেনে সমস্ত কাজ হবে।
মঙ্গলবার জেলা প্রশাসনের কার্যালয়ে ভোটার তালিকা সংশোধন-সংক্রান্ত বিষয়ে সাংবাদিক সম্মেলন হয়। সেখানে জেলাশাসক সুনীল আগরওয়াল ছাড়াও দপ্তরের একাধিক আধিকারিক উপস্থিত ছিলেন। জেলাশাসক বলেন, ১২ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর অবধি জেলাজুড়ে ভোটার তালিকা সংশোধন চলবে। ৬ জানুয়ারি জেলার পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করা হবে।