Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়গ্রামে অনুষ্ঠিত হল মুন্ডারী সাহিত্য সভা

ঝাড়গ্রামে অনুষ্ঠিত হল মুন্ডারী সাহিত্য সভা
  • ১ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রামে বীরসা মুন্ডা আকাদেমির উদ্যোগে মুন্ডারী সাহিত্য সভা অনুষ্ঠিত হল। জঙ্গলমহলের ৫০ জন কবি, লেখক সভায় যোগ দেন। ঝাড়গ্রাম শহরের রুরাল হাটে সভার আয়োজন করা হয়। বীরসা মুন্ডার আবক্ষ মূর্তিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বিরসা মুন্ডা আকাদেমির চেয়ারম্যান তথা নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু, ঝাড়গ্রামের জেলাশাসক সুনীল আগরওয়াল, মহকুমা শাসক শুভজিৎ গুপ্ত সহ মুন্ডা সমাজের বিশিষ্ট সাহিত্যিকরা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান দুলাল মুর্মু বলেন, মুন্ডারী ভাষা ভারতের প্রাচীনতম ভাষাগুলো মধ্যে অন্যতম। মমতা বন্দ্যোপাধ্যায় মুন্ডারী সমাজের সংস্কৃতি ও ভাষাকে তুলে ধরার জন্য নানা উদ্যোগ নিয়েছেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ