Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝড়বৃষ্টিতে আটকে পড়া মাধ্যমিক পরীক্ষার্থীদের পৌঁছে দিল পুলিস 

ঝড়বৃষ্টিতে আটকে পড়া মাধ্যমিক পরীক্ষার্থীদের পৌঁছে দিল পুলিস 
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, মানকর: বৃহস্পতিবার সকালে ব্যাপক ঝড় বৃষ্টির জেরে পরীক্ষা দিতে যেতে সমস্যায় পড়েন মাধ্যমিক পরীক্ষার্থীরা। এদিন হাটগোবিন্দপুর এলাকায় বেশ কয়েকজন মাধমিক পরীক্ষার্থীকে পুলিস তাদের গাড়িতে চাপিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেয়। গলসির রামগোপালপুর উচ্চবিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে সমস্যায় পড়েছিল দুই ছাত্র। গলসি থানার এক আধিকারিক দায়িত্ব নিয়ে দুই পড়ুয়াকে বাড়ি থেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিলেন। পুলিসের এই ভূমিকায় খুশি পড়ুয়া থেকে এলাকার বাসিন্দারা।এদিন রামগোপালপুর উচ্চবিদ্যালয়ের শিক্ষকরা দেখেন সব পরীক্ষার্থী চলে এলেও পারাজ হিতলাল বাণীমন্দিরের দুই পড়ুয়া অনুপস্থিত। পুলিসকে বিষয়টি জানানো হয়। দুই পড়ুয়ার বাড়ির ঠিকানা সংগ্রহ করে গাড়িতে দ্রুত পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। এছাড়া কোলকোলে ছ’জন, কুড়মুন আন্ডারপাসে নয় পড়ুয়া আটকে পড়েছিল। তাদেরও পুলিস দ্রুত নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে পোঁছে দেয়।-নিজস্ব চিত্র
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ