Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

যোগ দিবসে আয়ুষ আহারেও ঝালমুড়ি!

বাংলায় ভোটপ্রচারে এসে ঝাড়গ্রামে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর থেকে ঝালমুড়ি একেবারে সুপারহিট।

যোগ দিবসে আয়ুষ আহারেও ঝালমুড়ি!
  • ১৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলায় ভোটপ্রচারে এসে ঝাড়গ্রামে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর থেকে ঝালমুড়ি একেবারে সুপারহিট। এইবার ২১ জুন যোগ দিবসের অনুষ্ঠানে নিচ্ছেন প্রধানমন্ত্রী। সেখানে যোগাভ্যাসের পর অংশগ্রহণকারী দেওয়া হবে স্পেশাল ‘আয়ুষ আহার’। উল্লেখযোগ্য বিষয় হল, যোগ দিবসের এই আয়ুষ আহারের অন্যতম আইটেম থাকছে ঝালমুড়ি। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক সূত্রে এই খবর জানা গিয়েছে। শুধু ঝালমুড়িই নয়, আয়ুষ আহারের এই প্যাকেটে থাকবে মিলেটের কুকিজ, ডাবের জল, কলা এবং চিকি বা গুড়বাদাম।

Advertisement

সূত্রের খবর, রেড রোড ও সায়েন্স সিটির উলটো দিকে বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণে অংশগ্রহণকারীদের হাতে তুলে দেওয়া হবে এই আয়ুষ আহারের প্যাকেট। প্রত্যেকটি প্যাকেটে থাকবে ৫০ গ্রাম ঝালমুড়ি, মিলেটের একটি মিষ্টি ও একটি নোনতা কুকিজ এবং ট্রেটাপ্যাকে থাকবে ডাবের জল। এছাড়া থাকবে একটি কলা এবং ১০ গ্রামের দুটি চিকি বা গুড়বাদাম। সব মিলিয়ে প্রায় ৫০ হাজার প্যাকেট আয়ুষ আহার তৈরি থাকবে। 
কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক ইতিমধ্যেই যোগ দিবসের আয়োজকদের আয়ুষ আহারের এই মেনুগুলি পাঠিয়ে দিয়েছেন। তা তৈরি হবে পশ্চিমবঙ্গেই। সেজন্য গুণগত মানের কাঁচামল তথা খাদ্য উপাদান ব্যবহার, চাহিদা অনুযায়ী সঠিক উৎপাদন, স্বাস্থ্যবিধি মেনে কাঁচামাল সংরক্ষণ ও রান্না প্রভৃতি বিষয় সুনিশ্চিত করার লক্ষ্য রেখেছেন ডবল ইঞ্জিন সরকারের আধিকারিকরা। এই বিষয়ে কেন্দ্র-রাজ্য সমন্বয়সাধনের কাজ করছেন যোগ দিবসের অন্যতম নোডাল অফিসার ডাঃ প্রলয় শর্মা। 

Advertisement
সম্পর্কিত সংবাদ