Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

ঝালেঝোলে: হট গার্লিক চিকেন

জুলাই মাসের  ‘ঝালে ঝোলে’ প্রতিযোগিতার বিজয়ী  রত্না বোস। সঙ্গে থাকছে তাঁর পাঠানো রেসিপি।

ঝালেঝোলে: হট গার্লিক চিকেন
  • ২৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

জুলাই মাসের  ‘ঝালে ঝোলে’ প্রতিযোগিতার বিজয়ী  রত্না বোস। সঙ্গে থাকছে তাঁর পাঠানো রেসিপি।

Advertisement

উপকরণ : বোনলেস চিকেন (কিউব করে কাটা) ৩০০ গ্রাম, রসুন কুচি ২ টেবিল চামচ, কাঁচা লঙ্কা কুচি ৩টি, শুকনো লঙ্কা কুচি ২টি, পেঁয়াজশাক (সাদা ও সবুজ অংশ আলাদা করে কুচি করা) টম্যাটো কেচাপ ২ টেবিল চামচ, রেড চিলি স্যস ১ টেবিল চামচ, সয়া স্যস ১ টেবিল চামচ, চিনি ১ চা চামচ, সানরাইজ রেস্টুরেন্ট মশলা ১ চা চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ (স্যসে), + ২ টেবিল চামচ (ম্যারিনেশনে), গোলমরিচ গুঁড়ো  চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ ডিমের সাদা অংশ ১টি, সাদা তেল পরিমাণ মতো, নুন স্বাদমতো।

প্রণালী: প্রথমে ৩০০ গ্রাম বোনলেস চিকেন কিউব করে কেটে একটি বাটিতে নিন। তাতে দিন ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার,  চা চামচ গোলমরিচ গুঁড়ো, সামান্য নুন, ১ টেবিল চামচ লেবুর রস ও ১টি ডিমের সাদা অংশ ভালোভাবে মিশিয়ে ২০ মিনিট ম্যারিনেট করে রাখুন। এরপর একটি কড়াইতে পরিমাণমতো সাদা তেল গরম করে ম্যারিনেট করা চিকেনগুলো সোনালি করে ভেজে তুলে রাখুন। এবার অন্য একটি কড়াইতে 
২ টেবিল চামচ সাদা তেল গরম করে তাতে ২ টেবিল চামচ রসুন কুচি দিয়ে ভালোভাবে নাড়ুন, যতক্ষণ না রসুনের সুগন্ধ বের হয়। এরপর দিন ৩টি কাঁচালঙ্কা কুচি ও ২টি শুকনো লঙ্কা কুচি এবং কিছুক্ষণ নেড়ে নিয়ে পেঁয়াজশাকের সাদা অংশ কুচি দিন এবং অল্প সময় নেড়ে নিন। এবার একটি আলাদা বাটিতে ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ২ টেবিল চামচ টম্যাটো কেচাপ, ১ টেবিল চামচ রেড চিলি স্যস, ১ টেবিল চামচ সয়া স্যস, ১ চা চামচ চিনি এবং ১ চা চামচ সানরাইজ রেস্টুরেন্ট মশলা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে একটি ঘন স্যস তৈরি করুন। তৈরি স্যসটি কড়াইতে ঢেলে দিন এবং কিছুক্ষণ নেড়ে পরিমাণ মতো জল দিয়ে ফুটিয়ে তুলুন। এবার ভাজা চিকেন কড়াইতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন এবং ঢেকে ২ মিনিট রান্না করুন। স্যসটা যেন মাংসের সঙ্গে ভালোভাবে মিশে যায় খেয়াল রাখবেন। শেষে পেঁয়াজ শাকের সবুজ অংশ কুচি দিয়ে হালকা নেড়ে গরম গরম পরিবেশন করুন।

Advertisement
সম্পর্কিত সংবাদ