Bartaman Logo
২৯ আগস্ট, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

ঝালেঝোলে

আগস্ট মাসের ‘ঝালে ঝোলে’ প্রতিযোগিতার বিজয়ী চন্দ্রা দত্ত । সঙ্গে থাকছে তাঁর পাঠানো রেসিপি।

ঝালেঝোলে
  • ২৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আগস্ট মাসের ‘ঝালে ঝোলে’ প্রতিযোগিতার বিজয়ী চন্দ্রা দত্ত । সঙ্গে থাকছে তাঁর পাঠানো রেসিপি।

Advertisement

কাঁকরোলের সরষে ভাপা

উপকরণ: কাঁকরোল ৫-৬ টি, নারকেল বাটা ২ চামচ, পোস্ত বাটা ২ চামচ, সানরাইজ সরষে পাউডার ২ চামচ, হলুদ গুঁড়ো ১ চামচ, কাঁচালংকা ৪-৫টি, নুন স্বাদ মতো, চিনি ছোট ১ চামচ, সরষের তেল বড়ো ৩ চামচ।

প্রণালী: প্রথমে কাঁকরোল ধুয়ে লম্বা করে কেটে নুন- গরম জলে সেদ্ধ করে নিন। সানরাইজ সরষে পাউডার একটু গরম জলের সঙ্গে নুন মিশিয়ে মিনিট দশেক রেখে দিন। তাহলেই সরষে বাটা তৈরি। এবার কাঁকরোলের জল ঝরিয়ে তাতে নারকেল বাটা, কাঁচালংকা, পোস্ত বাটা ও সানরাইজ মাস্টার্ড পাউডার থেকে তৈরি সরষে বাটা যোগ করুন। এবার তা হলুদ, কাঁচা সরষের তেল ও সামান্য চিনি দিয়ে ভালোভাবে মেখে নিন। বাতাস ঢুকবে না, এমন টিফিনবক্সে বাটা মশলা সহ কাঁকরোল পুরে তার উপর থেকে চেরা কাঁচা লংকা ও আবারও কিছুটা সরষের তেল যোগ করুন। টিফিনবক্সের মুখ আটকে দিন। কড়ার উপর একটা স্ট্যান্ড বসান। তার উপর টিফিনবক্স বসিয়ে তার  ভাগ অংশ অবধি জল দিন। কড়ায় ঢাকা দিন। ১৫ মিনিট ধরে গরম জলে ভাপিয়ে নিলেই তৈরি সানরাইজ মাস্টার্ড পাউডার দিয়ে রাঁধা কাঁকরোল ভাপা। ঠান্ডা হলে টিফিনবক্স খুলে উপর থেকে নারকেল গ্রেট করে সাজিয়ে পরিবেশন করুন।

Advertisement
সম্পর্কিত সংবাদ