মে মাসের ‘ঝালে ঝোলে’ প্রতিযোগিতার বিজয়ী রিনা রায়। সঙ্গে থাকছে তাঁর পাঠানো রেসিপি।
মে মাসের ‘ঝালে ঝোলে’ প্রতিযোগিতার বিজয়ী রিনা রায়। সঙ্গে থাকছে তাঁর পাঠানো রেসিপি।
মিক্সড ফ্রাইড রাইস
উপকরণ: আগে রান্না করা ভাত ৪-৫ কাপ, সাদা তেল ৪-৫ চামচ, রশুন কুচি ৫-৬ চামচ, কুচানো সবজি কাপ (গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজশাক), মাশরুম কাপ (স্লাইস করা), ছোটো করে কাটা চিকেন কাপ, ছোটো চিংড়ি ১০-১২টা, ডিম ২টো, নুন স্বাদমতো, চিনি চামচ, ভিনিগার ১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, সানরাইজ ফ্রাইড রাইস মশলা।
প্রণালী: ফ্রায়েড রাইস বানানোর জন্য ভাত আগে থেকে বানিয়ে একবারে ঠান্ডা করে নিতে হবে। আর ভাত একটু শক্ত অবস্থায় নামাতে হবে যাতে ভাজার সময় ভেঙে না যায়। একটি বড় কড়াইতে তেল গরম করে, নুন দিয়ে ডিম ফেটিয়ে ভেজে তুলে নিতে হবে। এবার আরও কিছুটা তেল দিয়ে অনেকটা রশুন কুচি দিয়ে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না সুগন্ধ ছড়ায়। এরপর এতে কুচানো চিকেন দিয়ে একটু ভেজে নিতে হবে। এরপর এতে দিতে হবে চিংড়ি, মাশরুম আর সবজি। খুব ভালো করে ভেজে নিয়ে ভাত দিয়ে হালকা হাতে মেশান। এবার এতে সানরাইজ ফ্রায়েড রাইস মশলা, ভিনিগার, গোলমরিচ গুঁড়ো, নুন ও চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে আগের থেকে ভাজা ডিম মিশিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।
ক্রিসপি চিকেন বলস ইন সেচুয়ান স্যস
উপকরণ: চিকেন কিমা ২৫০ গ্রাম, ভিনিগার ২ বড়ো চামচ, আদা-রশুন বাটা ১ বড়ো চামচ, গোলমরিচ গুঁড়ো ১ চা চামচ, সয়া স্যস ২ চা চামচ, টম্যাটো স্যস ৩ চা চামচ, চিলি স্যস ৩ চা চামচ, কর্নফ্লাওয়ার ৪ চা চামচ, সানরাইজ সেচুয়ান মশলা ১ প্যাকেট, চিলি ফ্লেক্স ১ চা চামচ, ক্যাপসিকাম, লাল, হলুদ বেলপেপার কুচি ৪ বড়ো চামচ, পেঁয়াজ কুচি ৪ বড়ো চামচ, ডিম ১টি, নুন স্বাদমতো, চিনি চা চামচ, রসুন কুচি ২ বড়ো চামচ, ক্যাপসিকাম, লাল, হলুদ বেলপেপার কাপ (টুকরো করে কাটা), পেঁয়াজ ২টো (টুকরো করে কাটা), সাদা তিল ২ চামচ, সাদা তেল ২ চা চামচ + চিকেন বল ভাজার জন্য পরিমাণ মতো, কাবাব স্টিক ৫-৬টা।
প্রণালী: একটি বড়ো পাত্রে চিকেন কিমা, ভিনিগার, আদা-রশুন বাটা, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, ১ চামচ সয়া স্যস আর অল্প নুন দিয়ে ভালো করে মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দিন অন্তত ১ ঘণ্টা। তারপর এর সঙ্গে ক্যাপসিকাম, বেল পেপার কুচি, পেঁয়াজ কুচি, একটা ডিমের সাদা অংশ, প্রয়োজন মতো কর্নফ্লাওয়ার মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে। কড়াইতে তেল গরম করে চিকেনের মিশ্রণ থেকে ছোটো ছোটো বল করে সোনালি করে ভেজে তুলে নিতে হবে। একটা কাবাব স্টিক নিয়ে এতে বড়ো করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম, লাল হলুদ বেল পেপার ও ভাজা চিকেন বলগুলি গেঁথে নিতে হবে। দু’চামচ তেল কড়াইতে রেখে বাকি তেল ঢেলে রেখে দিন। এবার রশুন কুচি দিন। একটু বাদামি করে ভাজা হলে এতে দিন সয়া স্যস, টম্যাটো স্যস, চিলি স্যস। অল্প একটু জল দিয়ে আঁচ কম রেখে নেড়ে ভাজুন। অল্প একটু জলে সানরাইজ সেচুয়ান মশলা, ভিনিগার, নুন, চিনি ও ১ চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন।
এবার কড়াইতে তা ঢেলে ফুটিয়ে নিন। তারপর ভাজা চিকেন স্টিকগুলো একটা প্লেটে সাজিয়ে তার উপর স্যসটা দিয়ে মিশিয়ে নিন। ছড়িয়ে দিন অল্প তিল। এবার তা সার্ভিং প্লেটে সাজিয়ে ওপর দিয়ে আরও একটু তিল ছড়িয়ে পরিবেশন করুন।