Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জিয়াগঞ্জের কলেজে সচেতনতামূলক কর্মসূচি  

জিয়াগঞ্জের কলেজে সচেতনতামূলক কর্মসূচি
 
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: জিয়াগঞ্জ শ্রীপৎ সিং কলেজ জাতীয় সেবা প্রকল্প (এনএসএস) ইউনিটের উদ্যোগে আয়োজিত সাত দিনের বিশেষ শিবিরের তৃতীয় দিন সোমবারে বহরমপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় সামাজিক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। কলেজে চত্বরে অনুষ্ঠিত এই দিনের কর্মসূচিতে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা বাল্যবিবাহ, শিশু ও মহিলা পাচার, শিশুশ্রম সহ একাধিক সামাজিক সমস্যা এবং সেগুলির প্রতিকার নিয়ে আলোচনা করেন। এদিনের আলোচনার ফলে এনএসএস স্বেচ্ছাসেবকরা সামাজিক ওই বিষয়গুলি সম্পর্কে সচেতন হন এবং সমাজের উন্নয়নে তাদের ভূমিকা সম্পর্কে অবগত হন ।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ