সংবাদদাতা, লালবাগ: রাতের অন্ধকারে কলাবাগানে ঢুকে লক্ষাধিক টাকার কলা নষ্ট করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ক্ষতিগ্রস্ত কলা চাষি জিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্ত শুরু করেছে। শনিবার রাতে জিয়াগঞ্জ থানার মাহিনগরের ঘটনা।
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাহিনগরের বাসিন্দা সুভাষমণ্ডল কয়েক বিঘা জমিতে কলা চাষ করেছেন। ওইদিন রাতে কয়েকজন দুষ্কৃতী বাগানে ঢুকে হাঁসুয়া দিয়ে প্রতিটি গাছের কলা কাঁদি কেটে দেয়।
এই বিষয়ে সুভাষবাবু বলেন, প্রতিদিনের মতো ওইদিন বাগান দেখতে গিয়েছিলাম। বাগানে ঢুকতেই কয়েকজন অন্ধকারে ছুটে পালিয়ে যায়। পরে দেখি বাগানের প্রতিটি গাছে কলা নষ্ট করে দিয়েছে। আর কয়েকদিন পরেই বাজারে বিক্রি করার উপযুক্ত হয়ে উঠত। বাগানের কলা নষ্ট হয়ে যাওয়ায় লক্ষাধিক টাকার ক্ষতির মুখে পড়লাম। জিয়াগঞ্জ থানার এক পুলিস আধিকারিক বলেন, অভিযোগ হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।