সংবাদদাতা, বহরমপুর: জিয়াগঞ্জ থানার কুসুমখোলার এক যুবকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃতের নাম সাধন মণ্ডল(৩৭)। পরিবারের দাবি, ব্যাঙ্কঋণের কিস্তির টাকা দিতে না পেরে সাধন কীটনাশক খান। বৃহস্পতিবার সন্ধ্যায় বহরমপুরের একটি নার্সিংহোমে তাঁর মৃত্যু হয়। পুলিস অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে।
Advertisement
পেশায় খেতমজুর সাধনবাবু স্থানীয় একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে মাসিক কিস্তিতে ১ লক্ষ ৮০ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। সেই টাকায় তিনি বাড়িতে মুদিখানা দোকান খুলেছিলেন। পরপর দু’টি কিস্তি দিতে না পারায় তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। গত ২১ ফেব্রুয়ারি বাড়িতে তিনি কীটনাশক খান। মৃতের স্ত্রী পলি মণ্ডল বলেন, কিস্তির টাকা দিতে না পারায় স্বামী মানসিক অবসাদে ভুগছিল। আমি বোঝাতাম, সব ঠিক হয়ে যাবে। আমার সব শেষ হয়ে গেল।
টুল থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু: গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে যাওয়ার সময় টুল থেকে পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতের নাম সোহাগী সর্দার(৬১)। তাঁর বাড়ি বহরমপুর থানার কাশিমবাজার-১নম্বর কলোনিতে। জানা গিয়েছে, সোহাগীর স্বামী হৃদরোগে আক্রান্ত হয়ে শয্যাশায়ী। নিজেও অসুস্থ। রোগযন্ত্রণা থেকে মুক্তি পেতে বৃহস্পতিবার দুপুরে গলায় ফাঁস দিতে গিয়ে তিনি টুল থেকে পড়ে যান। উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।