সংবাদদাতা, লালবাগ: শনিবার বিকেলে টাউন সেন্টারে জিয়াগঞ্জ থানা সংখ্যালঘু সেলের কর্মিসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন তৃণমূলের মুর্শিদাবাদ জেলা সংখ্যালঘু সেলের সভাপতি কাওসার শেখ, তৃণমূলের জিয়াগঞ্জ থানা সভাপতি অরুণ সাহা, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার ভাইস চেয়ারম্যান মলয় রায় প্রমুখ। কর্মিসভা থেকে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেওয়া হয়। কাওসার সাহেব বলেন, গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভায় আমাদের হতাশাজনক ফল হয়েছে। কিন্তু, এবার আমাদের ঘুরে দাঁড়াতে হবে।



