Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জিয়াগঞ্জে শুরু রাজ্য সাব জুনিয়র বালিকা খো খো প্রতিযোগিতা

জিয়াগঞ্জে শুরু রাজ্য সাব জুনিয়র বালিকা খো খো প্রতিযোগিতা
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: বৃহস্পতিবার থেকে জিয়াগঞ্জ রামকৃষ্ণ বিবেকানন্দ ব্যায়াম সমিতির শিশু উদ্যানে শুরু হয়েছে দু’দিন ব্যাপী ৩৮তম রাজ্য সাব জুনিয়র(বালিকা) খো খো প্রতিযোগিতা। মুর্শিদাবাদ, নদীয়া, শিলিগুড়ি ও হুগলি সহ আটটি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এদিন উপস্থিত ছিলেন রাজ্য খো খো সংস্থার সম্পাদক কল্যাণ চট্টোপাধ্যায়, সহ সভাপতি জগন্ময় চক্রবর্তী, মুর্শিদাবাদ খো খো সংস্থার কার্যকরী সভাপতি স্নেহাশিস ঘোষ। রাজ্যস্তরীয় এই প্রতিযোগিতা দেখতে শতাধিক মানুষ এদিন মাঠে উপস্থিত ছিলেন। রাজ্য খো খো সংস্থার সম্পাদক বলেন, মুর্শিদাবাদ খো খো সংস্থা খুব দক্ষতার সঙ্গে এই প্রতিযোগিতার আয়োজন করেছে। ২০২৫ সালের ১৩-১৯ জানুয়ারি এক সপ্তাহ ধরে দিল্লিতে খো খো বিশ্বকাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই রাজ্যের চারজন খেলোয়াড় ভারতের প্রাথমিক দলে সুযোগ পেয়েছে। আশা করছি চূড়ান্ত দলে কমপক্ষে দু’জন সুযোগ পাবেন। 
Advertisement
সম্পর্কিত সংবাদ