Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জিয়াগঞ্জে শুরু আয়ুষ মেলা  

জিয়াগঞ্জে শুরু আয়ুষ মেলা
 
  • ১৭ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: বৃহস্পতিবার জিয়াগঞ্জ ছোট কুঠির মাঠে শুরু হল আয়ুষ মেলা-২০২৫। মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ ব্লক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের যৌথ পরিচালনায় এই মেলা হচ্ছে। আগামী ১৮ জানুয়ারি, শনিবার পর্যন্ত তা চলবে। ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে মেলার উদ্বোধন করেন মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ স্যানাল, লালবাগ মহকুমা শাসক বনমালী রায়, জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষ, ভাইস চেয়ারম্যান মলয় রায় প্রমুখ। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ-জিয়াগঞ্জ বিডিও প্রসন্ন মুখোপাধ্যায়, বিএমওএইচ আকাশ বন্দ্যোপাধ্যায় সহ প্রশাসনিক আধিকারিক ও স্থানীয় জনপ্রতিনিধিরা। মেলায় স্বাস্থ্য বিভাগের পাশাপাশি বস্ত্র, হাতের তৈরি জিনিস ও খাবারের একাধিক স্টল রয়েছে। প্রতিদিন বিকেল ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য খোলা থাকবে। ঠান্ডা উপেক্ষা করে প্রথম দিনে বিভিন্ন বয়সের পুরুষ ও মহিলারা মেলায় ভিড় করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ