Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জিয়াগঞ্জে নকআউট ফুটবল প্রতিযোগিতা

জিয়াগঞ্জে নকআউট ফুটবল প্রতিযোগিতা
  • ২৬ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: জিয়াগঞ্জ ওয়াইএমএএ ক্লাবের পরিচালনায় বুধবার থেকে শুরু হয়েছে আট দলীয় শীতকালীন নকআউট ফুটবল প্রতিযোগিতা। ক্লাবের নিজস্ব মাঠে প্রতিযোগিতার প্রথম দিনে মুখোমুখি হয় বিহার ও বর্ধমান। প্রথম থেকে খেলায় আধিপত্য রেখে বিহার ৩-০ গোলে জয়লাভ করে। খেলা দেখতে এদিন মাঠে কয়েকশো ফুটবলপ্রেমী উপস্থিত ছিলেন। ক্লাবের সভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, গত ৪০ বছর ধরে এই ফুটবল প্রতিযোগিতা হয়ে আসছে। আগামী ৩১ ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। মুর্শিদাবাদ জেলার পাশাপাশি বিহার, কলকাতা ও অন্য জেলার দলও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ