Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জিয়াগঞ্জে গুরুনানকের জন্মতিথি পালন

জিয়াগঞ্জে গুরুনানকের জন্মতিথি পালন
  • ১৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, লালবাগ: শুক্রবার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জিয়াগঞ্জে গুরু নানকের ৫৫৫ তম জন্মতিথি পালিত হল। এদিন সকালে জিয়াগঞ্জের বাদুড়তলা গুরুদুয়ারে শিখ ধর্মের প্রতিষ্ঠাতা তথা প্রথম গুরুনানকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা নগর পরিক্রমা করে এনাতুলিবাগ আখড়ায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় কয়েকশো শিখ ধর্মের মানুষ যোগদান করেন। দুপুরে জিয়াগঞ্জ শিখ সংগঠনের পক্ষ থেকে কয়েক হাজার মানুষকে পাত পেরে খাওয়ানো হয়। রাতে সংগঠনের পক্ষ থেকে একটি ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জিয়াগঞ্জ শিখ সংগঠনের সভাপতি সন্তোষ সিং চাওলা বলেন, সারাদিন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিষ্ঠার সঙ্গে গুরুজির ৫৫৫তম জন্মতিথি পালন করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ