Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জিয়াগঞ্জে ৩ লক্ষের গাঁজা সহ গ্রেপ্তার ২  

জিয়াগঞ্জে ৩ লক্ষের গাঁজা সহ গ্রেপ্তার ২
 
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, লালবাগ: সোমবার সকালে জিয়াগঞ্জ থানার আজিমগঞ্জ দিয়ার মাহিনগর এলাকায় অভিযান চালিয়ে পুলিস প্রচুর পরিমাণে গাঁজা সহ দুই যুবককে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম মদন মণ্ডল ও শ্রীমন্ত দাস। মদনের বাড়ি মুর্শিদাবাদ থানার ডাহাপাড়া ছোটধামে। শ্রীমন্তের বাড়ি জিয়াগঞ্জ থানার বেনিপুরে। জিয়াগঞ্জ থানার পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই যুবক বেশ কিছুদিন ধরে মাদক কারবারে হাত পাকাচ্ছিল। স্থানীয় সোর্স মারফত খবর পেয়ে পুলিস ওই দু’জনের গতিবিধির উপর নজরদারি চালাচ্ছিল। এদিন সকালে ধৃত দুই যুবক বাইকে চেপে বস্তায় গাঁজা নিয়ে হাত বদলের জন্য যাচ্ছিল। কিন্তু পুলিস তার আগেই দিয়ার মাহিনগর এলাকায় ওঁৎ পেতে ছিল। সকাল সাড়ে ১১টা নাগাদ বাইক দাঁড় করিয়ে তল্লাশি চালাতেই বস্তা থেকে গাঁজা বাজেয়াপ্ত করা হয়। লালবাগ মহকুমা পুলিস আধিকারিক আকুলকর রাকেশ মহাদেব বলেন, মোট ২৭ কেজি ৮০০ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত গাঁজার বাজারমূল্য প্রায় তিন লক্ষ টাকা। কোথায় হাত বদলের জন্য যাচ্ছিল এবং মাদক কারবারের সঙ্গে আরও কারা যুক্ত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ