সংবাদদাতা, বালুরঘাট: তল্লাশি নিয়ে শুল্ক দপ্তরের সঙ্গে বিবাদ বিএসএফের। তারপরেই দ্রুত বিএসএফকে সেই জায়গা থেকে সরে যেতে নির্দেশ দিল হিলি শুল্ক দপ্তর। পাল্টা চাপ দিতে শুল্ক দপ্তরের অফিস কার জায়গায় রয়েছে, তা জানতে ভূমিদপ্তরকে চিঠি দিয়েছে বিএসএফ। হিলি শুল্ক দপ্তরের সুপারিন্টেন্ডেন্ট মধুসূদন দত্ত বলেন, আমাদের অফিসের সামনেটা বিএসএফ জোর করে দখল করেছে। তাদের সরে যেতে বলে ইতিমধ্যে একাধিক দপ্তরে চিঠি দিয়েছি। তাতে যদি কাজ না হয়, কড়া পদক্ষেপ নেব। জানা গিয়েছে, স্ক্যানার দিয়ে এপার-ওপার থেকে আসা পর্যটকদের তল্লাশি করে শুল্ক দপ্তর। বিএসএফও একইভাবে তল্লাশি চালায়। কিছুদিন আগে শুল্ক দপ্তরের অফিসের সামনে ক্যাম্প তৈরি করে সেখানেই তল্লাশির কাজ চালিয়ে যাচ্ছে বিএসএফ। যা নিয়ে আপত্তি করেছে শুল্ক দপ্তর। তাদের অভিযোগ, একবার শুল্ক দপ্তর স্ক্যানার দিয়ে তল্লাশি করার পর দ্বিতীয় বার একই কাজ করছে বিএসএফ। পাশাপাশি শুল্ক দপ্তরের অফিসের সামনের জমি জোর করে দখল করেছে তারা। বিষয়টি প্রকাশ্যে আসতেই পাল্টা হিলি ভূমি দপ্তরে চিঠি দিয়েছে বিএসএফ। চিঠি পেতেই ভূমি দপ্তর প্রক্রিয়া শুরু করেছে।
Advertisement
হিলি ভূমি দপ্তরের আধিকারিক দীপেশ মল্লিক বলেন, আমাদের কাছে বিএসএফ চিঠি দিয়েছে। শুল্ক দপ্তরের অফিস চত্বর কাদের জমিতে রয়েছে, তা জানতে চাওয়া হয়েছে। আমরা বিষয়টি জেলায় পাঠিয়েছি। সেখান থেকে যেমন নির্দেশ আসবে, সেভাবে কাজ করব। এই বিষয়ে জানতে বিএসএফের এক আধিকারিককে মেসেজ করা হলেও তিনি প্রতিক্রিয়া জানাননি।
হিলি শুল্ক দপ্তরের সামনে জিরো পয়েন্টের পাশে একটি টিনের ঘর করে বিএসএফ তল্লাশি চালাত। দীর্ঘদিন ধরে তারা এই কাজ করছিল। তবে এবার তারা দুটি টেবিল পেতে ছাতা লাগিয়ে শুল্ক দপ্তরের সামনেই সেই কাজ করছে।
দপ্তরের সামনে বড় ক্যাম্প করতেই কিছুদিনের মধ্যে শুল্ক দপ্তর ও বিএসএফের মধ্যে বিবাদ শুরু হয়। বিএসএফকে সরাতে একাধিক দপ্তরে চিঠি দিয়েছে শুল্ক দপ্তর। একইভাবে বিএসএফ সেই স্থান থেকে এক পা সরতে নারাজ। ফলে জল গড়িয়েছে ভূমি দপ্তর পর্যন্ত।