সংবাদদাতা, আলিপুরদুয়ার: বুধবার জয়গাঁর একটি হোটেলের বাথরুম থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম হীরালাল সাহানি (৩৫)। বাড়ি জয়গাঁর মঙ্গলাবাড়িতে। মঙ্গলবার রাতে ভুটানের থিম্পু থেকে জয়গাঁয় ফিরে হোটেলে ওঠেন ওই যুবক। কারণ, এদিনই তাঁর বাড়ির লোকজন বিহারে চলে যান একটি অনুষ্ঠানে যোগ দিতে। বুধবার তাঁরও বিহারে যাওয়ার কথা ছিল ওই অনুষ্ঠানে যোগ দিতে। পুলিস জানিয়েছে, জয়গাঁ থানার ওসি পালজোর ভুটিয়া বলেন, ওই যুবকের বাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করে জানা গিয়েছে তাঁর মুখ দিয়ে প্রায়ই রক্ত বের হতো। তবে ময়নাতদন্তের পরেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



