Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জয়গাঁয় বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার

জয়গাঁয় বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেপ্তার
  • ১৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: অভিবাসন দপ্তর এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করে জয়গাঁ পুলিসের হাতে তুলে দিয়েছে। বুদ্ধপ্রিয় শ্রমণ রাজু নামে ওই অনুপ্রবেশকারী বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। রবিবার ভুটানের ফুন্টশোলিং থেকে সে অবৈধভাবে জয়গাঁ শহরে ঢুকতেই অভিবাসন দপ্তরের কর্মীরা ধরে ফেলেন। পরে তাকে জয়গাঁ থানার পুলিসের হাতে তুলে দেওয়া হয়। পুলিস তাকে গ্রেপ্তার করেছে। জানা গিয়েছে, ১৫ দিন আগে চট্টগ্রামের ওই ব্যক্তি ভুটান থেকে অবৈধভাবে জয়গাঁয় ঢুকে ফ্রান্সে গিয়েছিল। রবিবার একইভাবে ফের জয়গাঁয় ঢুকতেই অভিবাসন দপ্তর তাকে ধরে ফেলে। জয়গাঁ থানার ওসি পালজোর ভুটিয়া বলেন, বাংলাদেশি ওই নাগরিকের অবৈধভাবে ভারতে ঢোকার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ