Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

প্রতারণায় অভিযুক্তের বান্ধবীর থেকে ১ কোটি ৭৯ লক্ষের গয়না উদ্ধার

গত মার্চ মাসে প্রতারণার অভিযোগে নাগেরবাজার এলাকা থেকে তারকনাথ ভট্টাচার্য নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল বারুইপুর থানার পুলিসের বিশেষ টিম। বারুইপুরের একটি কোম্পানির ওষুধ বাড়ি বাড়ি সরবরাহের নামে তারক প্রতারণা করেছেন বলে অভিযোগ।

প্রতারণায় অভিযুক্তের বান্ধবীর থেকে ১ কোটি ৭৯ লক্ষের গয়না উদ্ধার
  • ১৮ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: গত মার্চ মাসে প্রতারণার অভিযোগে নাগেরবাজার এলাকা থেকে তারকনাথ ভট্টাচার্য নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল বারুইপুর থানার পুলিসের বিশেষ টিম। বারুইপুরের একটি কোম্পানির ওষুধ বাড়ি বাড়ি সরবরাহের নামে তারক প্রতারণা করেছেন বলে অভিযোগ। প্রতারণার অঙ্ক ছিল ১৫ কোটি টাকা। পুলিস অভিযুক্ত তারককে জিজ্ঞাসাবাদ করে তাঁর বান্ধবী তথা বার সিঙ্গার শতরূপা সর্দারকে গলফ গ্রিন থেকে গ্রেপ্তার করেছিল। তাঁর কাছ থেকেও উদ্ধার হয়েছিল নগদ টাকা ও গয়না। এবার পুলিস তারকের আর এক বান্ধবী তথা হিসাবরক্ষককে গ্রেপ্তার করে নিমতা থেকে। ধৃত পম্পা মিস্ত্রির বাড়ি থেকে উদ্ধার হয় ১ কোটি ৭৯ লক্ষ টাকার গয়না।

Advertisement

মঙ্গলবার বারুইপুর পুলিস জেলার সুপার পলাশ চন্দ্র ঢালি বলেন, অভিযুক্ত তারকনাথ বারুইপুরের ওই কোম্পানিকে দুই বছর ধরে ওষুধ সরবরাহের টাকা জমা করেনি। এই প্রতারণায় এখন পর্যন্ত তিনজন গ্রেপ্তার হয়েছেন। মোট ১৫ কোটি টাকা প্রতারণায় এখন পর্যন্ত সাড়ে ৪ কোটির মালপত্র বাজেয়াপ্ত করেছে পুলিস। পুলিস সুপার আরও বলেন, এই প্রতারণার ঘটনায় তিনটি পঁচিশ লক্ষ টাকার চার চাকার গাড়ি, চারটি ফ্ল্যাট, বারোটি বাইক- যার বাজার মূল্য ৮ লক্ষ ৬৩ হাজার টাকা, ৮৫ লক্ষ টাকার বিনিময়ে লিজে নেওয়া একটি দোকান, চব্বিশ লক্ষ পঁচিশ হাজার টাকায় কেনা জমি, ১৬ লক্ষ ৫০ হাজার টাকার নগদ, ৫১ লক্ষ টাকার ওষুধ উদ্ধার হয়েছে। এর সঙ্গে আর কারা জড়িত, তা পুলিস তদন্ত করে দেখছে। এই কাজের জন্য বারুইপুর থানার তদন্তকারী টিমকে পুরস্কার দেওয়া হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ