Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ফাঁকা বাড়ি থেকে গয়না, নগদে কুড়ি লক্ষ টাকার চুরি, ধৃত দুই

বাঁশদ্রোণী এলাকায় একটি ফাঁকা বাড়ি থেকে সোনা ও রুপোর গয়না এবং নগদ মিলিয়ে প্রায় ২০ লক্ষ টাকার চুরি হল।

ফাঁকা বাড়ি থেকে গয়না, নগদে কুড়ি লক্ষ টাকার চুরি, ধৃত দুই
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঁশদ্রোণী এলাকায় একটি ফাঁকা বাড়ি থেকে সোনা ও রুপোর গয়না এবং নগদ মিলিয়ে প্রায় ২০ লক্ষ টাকার চুরি হল। বাড়ির পিছনের গ্রিল কেটে ঢুকে দুষ্কৃতীরা মূল্যবান জিনিস হাতিয়ে পালায়। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দু’জনকে গ্রেপ্তার করেছে থানা। এর মধ্যে রয়েছেন একজন সোনার দোকানের মালিকও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চুরির ঘটনাটি ঘটে দিন দশেক আগে। গভীর রাতে পাঁচিল টপকে ওই বাড়িতে গিয়ে দুষ্কৃতীরা গ্রিল কেটে ভিতরে ঢোকে। এরপর আলমারি ভেঙে সোনা ও রুপোর অলংকার এবং নগদ হাতিয়ে পালায় তাঁরা। সকালে বাড়ির লোকজন বাড়ি ফিরে এই চুরির কথা জানতে পারেন। অভিযোগ হয় থানায়।

Advertisement

উল্লেখ করা হয় সোনা, রুপোর গয়না এবং নগদ মিলিয়ে খোয়া গিয়েছে প্রায় কুড়ি লক্ষ টাকা। তদন্তে নেমে পুলিশ গোপাল নায়েক বলে একজনকে চিহ্নিত করে। জানা যায় গোপালের বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ রয়েছে। শুক্রবার রাতে তাকে ওই এলাকা থেকে ধরা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, এই সামগ্রী সে সোনার দোকানে বিক্রি করেছে। এরপরই ওই দোকানের মালিক সমীর গুপ্তকে গ্রেপ্তার করা হয়। শনিবার দু’জনকে আলিপুর আদালতে তোলা হয়। অভিযুক্তের তরফে লিগাল এইডের আইনজীবী সৈকত রক্ষিত বলেন, তাদের বিরুদ্ধে চুরির প্রমাণ নেই । তাই জামিন চান। সরকারি আইনজীবী বিকাশ দাস বলেন, সিসি ক্যামেরার ফুটেজ দেখে গোপালকে ধরা হয়। তাঁর বয়ানের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় আরও একজনকে। সওয়াল শেষে তাঁদের পুলিশি হেপাজতে পাঠায় আদালত।

Advertisement
সম্পর্কিত সংবাদ