Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিশ্ব তিরন্দাজি যুব চ্যাম্পিয়নশিপে ঝাড়গ্রামের জুয়েল

বিশ্ব তিরন্দাজি যুব চ্যাম্পিয়নশিপে ঝাড়গ্রামের জুয়েল
  • ২৭ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্রাম বেঙ্গল আর্চারি অ্যাকাডেমির ছাত্র জুয়েল সরকার বিশ্ব তিরন্দাজি যুব চ্যাম্পিয়নশিপ ও এশিয়া কাপ স্টেজ-২ তে যোগ্যতা অর্জন করেছেন। রাজ্য থেকে একমাত্র তিনি সুযোগ পেয়েছেন। এশিয়া কাপ স্টেজ-২ আগামী ১৪ থেকে ২১ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিত হবে। বিশ্ব তীরন্দাজ যুব চ্যাম্পিয়নশিপ ১৬ আগস্ট কানাডার উইনিপেগে অনুষ্ঠিত হবে। পুনের আর্মি স্পোর্টস ইনস্টিটিউতে ২২ থেকে ২৫ মে এশিয়া কাপ ও বিশ্ব তিরন্দাজি যুব চ্যাম্পিয়নশিপের বাছাই শিবির হয়। যোগ্যতা নির্বাচন পর্বে তিনি ১৯৮৪ স্কোর করে দ্বিতীয় স্থান অর্জন করেন। ঝাড়গ্রামের নেতাজি আদর্শ হিন্দি হাইস্কুলের কলা বিভাগের দ্বাদশ শ্রেণির ছাত্র জুয়েল জাতীয় ও আন্তর্জাতিক স্তরে একাধিক পদক জয় করেছে। ইরাকে অনুষ্ঠিত ২০২২ সালের এশিয়ান কাপে স্বর্ণপদক পেয়েছিল। সিঙ্গাপুরে অনুষ্ঠিত ২০২৩ সালে এশিয়ান কাপে রুপোর পদক জয় করে। ৩৮তম জাতীয় গেমসে বাংলার হয়ে স্বর্ণপদক পেয়েছিল। 

Advertisement

ঝাড়গ্রাম আর্চারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রঞ্জিত পাতর বলেন, জুয়েল সরকার জাতীয় ও আন্তর্জাতিকস্তরে একের পর এক পদক জয় করে বাংলার মুখ উজ্জ্বল করছে। আমরা আশাবাদী আন্তর্জাতিক স্তরে আবার পদক জয় করবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ