ফ্যাশনে জীতু
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

একঘর বই। আর সঙ্গে আপনি। কেমন হবে এই কম্বিনেশন? বই পড়তে ভালোবাসেন না, এমন মানুষের সংখ্যা কম। কিন্তু সমস্যা হল সময়। বইয়ের কাছে ফিরে যাওয়ার সময় হয়তো এই ডিজিটাল দুনিয়ায় কম। তবে আপনি যা ভালোবাসেন, তার কাছে যাওয়ার জন্য আলাদা করে সময় বের করতে হয় না। সে সময় আপনিই ধরা দেয়। এমনটাই মনে করেন অভিনেতা জীতু কামাল। বই তাঁর পরম বন্ধু। চতুষ্পর্ণীর ফ্যাশন শ্যুটে একঘর বইয়ের মাঝে থাকতে পেরে দারুণ খুশি অভিনেতা। নীল জিন্স সঙ্গে কালো শার্ট— সব সময় হিট কম্বিনেশন। যে কোনো বয়সেই এই রঙের মিশেল ঘটিয়ে সাধারণ অথচ দুর্দান্ত ফ্যাশন করতে পারেন। ক্যাজুয়াল লুকে জিন্সের কোনো বিকল্প নেই। তার সঙ্গে শার্ট আরামদায়ক হতে হবে। ফর্মাল লুকেও এই কম্বিনেশন ট্রাই করতে পারেন। শ্যুটিংয়ে থাকলে চরিত্র হয়ে উঠতে হয়। তার বাইরে এই ধরনের পোশাকে জীতু কমফর্টেবল। বইয়ের আড্ডা হোক বা বন্ধুদের জমায়েত, আপনিও ক্যাজুয়াল লুকে সেজে উঠুন।

Advertisement

স্বরলিপি ভট্টাচার্য