Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / বিনোদন

জয়দীপের জবাব

জয়দীপের জবাব
  • ১০ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
হাতিরাম চৌধুরী। ‘পাতাললোক’ সিরিজের সৌজন্যে আপাতত এই নামেই বেশি পরিচিত অভিনেতা জয়দীপ আহলওয়াত। সদ্য মুক্তি পেয়েছে জনপ্রিয় এই সিরিজের দ্বিতীয় সিজন। হাতিরাম হিসেবে ফের দর্শকের মন জয় করেছেন জয়দীপ। সিরিজে তাঁর অভিনয়ের পাশাপাশি সমানহারে চর্চা চলছে তাঁর পারিশ্রমিক নিয়েও। কারণ সাম্প্রতিক রিপোর্ট বলছে এই সিরিজে অভিনয়ের জন্য নাকি তিনি ২০ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন! প্রথম সিজনের জন্য ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন অভিনেতা। সেখানে একধাপে পারিশ্রমিকের অঙ্ক এতগুণ বেড়ে যাওয়ায় নানা আলোচনা হচ্ছিল। অবশেষে জল্পনার আগুনে জল ঢেলেছেন জয়দীপ নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমার পারিশ্রমিকের বিষয়ে আমিই জানি না! আমাকে তো আগে জানাতে হতো। এতগুলি টাকা দিয়ে কতকিছু করতে পারতাম। এত টাকা কোথায় গেল?’ অভিনেতার এই সরস মন্তব্যের স্পষ্ট পারিশ্রমিক সংক্রান্ত জল্পনা ভিত্তিহীন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ