Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জৈবসার উৎপাদন করে বিক্রি শুরু গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে

জৈবসার উৎপাদন করে বিক্রি শুরু গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
  • ৩ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, মালদহ: জৈবসার উৎপাদন করে তা বিক্রি শুরু করল গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় চালু করা হয়েছে কেঁচো সার তৈরির কেন্দ্র। উদ্ভিদবিদ্যা বিভাগের উদ্যোগে সার উৎপাদন কেন্দ্রে মাসে হাজার কেজি কেঁচো সার উৎপন্ন হবে। বাজার চলতি বিভিন্ন কেঁচো সারের তুলনায় বিশ্ববিদ্যালয়ের তৈরি এই জৈবসার গুণমানে উৎকৃষ্ট এবং দামেও সস্তা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ভারপ্রাপ্ত ডিন বিবেকানন্দ মণ্ডল বলেন, আগামী দিনে গৌড়বঙ্গে জৈব পদ্ধতিতে চাষবাসকে উৎসাহিত করা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়ের উৎস তৈরি করাই এই প্রকল্পের উদ্দেশ্য। এই উদ্যোগের ফলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় বাড়বে। সোমবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকল্পের সূচনা করেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, পড়ুয়া, অধ্যাপক কর্মচারীরাও এই জৈব সার কিনতে পারবেন। পাশাপাশি সাধারণের মধ্যে কেজি প্রতি ৪০ থেকে ৫০ টাকা দরে জৈবসার বিক্রি করা হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ