Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

জৈবসার বিক্রি করছে মণ্ডলঘাট পঞ্চায়েত

জৈবসার বিক্রি করছে মণ্ডলঘাট পঞ্চায়েত
  • ২৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সদর ব্লকের মণ্ডলঘাট পঞ্চায়েত নিজেদের তৈরি করা জৈবসার বিক্রি শুরু করল। বর্জ্য থেকে ওই সার তৈরি করেছে তারা। জলপাইগুড়ি সদরের বিডিও মিহির কর্মকার বলেন, আমার ব্লকের পাঁচটি পঞ্চায়েত বাড়ি বাড়ি ও বাজার এলাকা থেকে সংগৃহীত বর্জ্য থেকে জৈবসার তৈরি করছে। মণ্ডলঘাট পঞ্চায়েত প্রায় ৩০০ কেজি সার তৈরি করেছে ইতিমধ্যেই। শুক্রবার তা বিক্রি শুরু হল। শীঘ্রই অন্যান্য পঞ্চায়েতও তাদের উৎপাদিত জৈবসার বিক্রি শুরু করবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ