Bartaman Logo
২৬ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

জীবনানন্দ অধ্যয়ন ঘিরে উৎসাহ প্রেসিডেন্সিতে

জীবনানন্দ অধ্যয়ন ঘিরে উৎসাহ প্রেসিডেন্সিতে
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘বাংলার গান’ গেয়ে বাঙালির ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়। শনিবার তিনি প্রয়াত হয়েছেন। অদ্ভুত সমাপতন, বাংলাকে ভালোবেসে সাহিত্য সৃষ্টি করে চলা কবি জীবনানন্দ দাসের জন্মদিন কয়েকদিন বাদেই। আশার কথা, মৃত্যুর এতবছর পরও তিনি প্রবল জনপ্রিয় কবি। তাঁকে নিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের উদ্যোগে চালু হয়েছে জীবনানন্দ অধ্যয়ন বা স্টাডি নামে একটি ভ্যালু অ্যাডেড সার্টিফিকেট কোর্স। তাতে ইতিমধ্যেই ভর্তি হয়ে গিয়েছেন প্রায় ৬০ উৎসাহী গবেষক ও ছাত্র-ছাত্রী। কবির জন্মদিন, ৬ ফাল্গুন কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করবে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ। কোর্স পরিচালক ঋতম মুখোপাধ্যায় জানিয়েছেন, ১০০’রও বেশি উৎসাহী আবেদন করেছিলেন। তাঁদের মধ্যে ভর্তি হয়েছেন প্রায় ৬০ জন। আরও কয়েকজন গবেষককে নথিভুক্ত করা হচ্ছে। তাঁদের আর্থিক সমস্যার কারণে কোর্স ফি মকুব করে দেওয়া হয়েছে। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ