Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিনোদন

বাবা হলেন অ্যাটলি

দ্বিতীয়বার বাবা হলেন পরিচালক অ্যাটলি। সোমবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী প্রিয়া। সমাজমাধ্যমে অ্যাটলি এই সুখবর দিয়েছেন।

বাবা হলেন অ্যাটলি
  • ২১ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

• দ্বিতীয়বার বাবা হলেন পরিচালক অ্যাটলি। সোমবার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী প্রিয়া। সমাজমাধ্যমে অ্যাটলি এই সুখবর দিয়েছেন। বর্তমানে ‘রাকা’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত তিনি। অল্লু অর্জুন অভিনীত এই ছবির পরিচালনা করছেন তিনি। গত রবিবার দ্বিতীয় সন্তান আসার খবর জানিয়েছেন ছবির নায়িকা দীপিকা পাড়ুকোন। একদিন পরেই বাবা হওয়ার খবর দিলেন পরিচালক। ফলে ‘রাকা’র সেটে এখন খুশির হাওয়া। ২০১৪ সালে অ্যাটলির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রিয়া। ২০২৩ সালের জানুয়ারিতে প্রথম সন্তানের জন্ম দেন প্রিয়া। তার তিন বছর পর দ্বিতীয়বার বাবা হলেন পরিচালক। সমাজমাধ্যমের পোস্টে একটি প্রতীকী ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে তাঁর বড় সন্তান মীর বলছে, ‘আমি একটা ছোটো বোন পেলাম।’   

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ