Bartaman Logo
৭ আগস্ট, ২০২৬
বর্তমান / বিনোদন

বাংলা গানে জ্যাকলিন

প্রথমবার বাংলা গানে পারফর্ম করলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। আজ শনিবার আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষ্যে এসভিএফ মিউজিক থেকে মুক্তি পেল নতুন গান ‘আমি কাফি’। ইউটিউব সহ অন্যান্য অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাবে এই গান। সেখানেই দেখা যাবে জ্যাকলিনের পারফরম্যান্স।

বাংলা গানে জ্যাকলিন
  • ৮ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

প্রথমবার বাংলা গানে পারফর্ম করলেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। আজ শনিবার আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষ্যে এসভিএফ মিউজিক থেকে মুক্তি পেল নতুন গান ‘আমি কাফি’। ইউটিউব সহ অন্যান্য অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মে শোনা যাবে এই গান। সেখানেই দেখা যাবে জ্যাকলিনের পারফরম্যান্স। অমৃতা সেন এবং সিজির লেখা এবং সুর দেওয়া এই গানে গলাও মিলিয়েছেন নায়িকা। এর আগে ‘স্ট্রমরাইডার’ নামে একটি হিন্দি গানের প্রোডাকশন করেছিলেন অভিনেত্রী। এবার মুক্তি পেল তারই বাংলা সংস্করণ। জ্যাকলিনের কথায়, ‘এই গানটা নারীর শক্তি এবং আত্মবিশ্বাসের কথা বলে। আমি আশা করি এই গান নতুন শ্রোতাদেরও ভালো লাগবে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ