Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান

কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে স্পেন ও জার্মানিকে হারিয়ে চমক দিয়েছিল তারা। মার্কিন মুলুকেও এমনই কিছুর আশায় ছিল সামুরাইয়ের দেশ।

নেদারল্যান্ডসকে রুখে দিল জাপান
  • ১৫ জুন, ২০২৬ ০৭:৪৭
Prefer us on Google

নেদারল্যান্ডস- ২    :      জাপান- ২

Advertisement

আর্লিংটন: কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে স্পেন ও জার্মানিকে হারিয়ে চমক দিয়েছিল তারা। মার্কিন মুলুকেও এমনই কিছুর আশায় ছিল সামুরাইয়ের দেশ। রবিবার ডালাসে নেদারল্যান্ডসের বিরুদ্ধে দু’বার পিছিয়ে পড়েও মূল্যবান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল জাপান। টুর্নামেন্টের শুরুতেই হাজিমে মোরিয়াসোর ছেলেরা ফের একবার স্বপ্ন দেখালেন।
এদিন প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থায়। বিরতির পর অবশ্য ভার্জিল ফন ডিকের গোলে লিড নেয় ডাচ-ব্রিগেড। ৬ মিনিটের মধ্যেই দুরন্ত গোলে জাপানকে সমতায় ফেরান কেইতো নাকামুরা। ৬৪ মিনিটে ফের লিড নেয় রোনাল্ড কোম্যানের ছেলেরা। ক্রিসেনসিও সামারভিলের বাঁ-পায়ের শট জালে জড়ায় (২-১)। এই পর্বে মনে হয়েছিল, পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে ডাচ-ব্রিগেড। তবে ম্যাচের শেষ বাঁশি বাজার মিনিট আটেক আগেই জাপানকে দ্বিতীয়বারের জন্য ম্যাচে ফেরান কোকি ওগায়া। সেই সঙ্গে বিশ্বকাপে তাদের বড়ো দলের বিরুদ্ধে লড়াকু পারফরম্যান্সের ধারা বজায় থাকে।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ