Bartaman Logo
২৫ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বড়ো জয়ে চোখ জাপানের

বিশ্বকাপে বড়ো জয় পেতে মরিয়া জাপান, সুইডেনের বিরুদ্ধে মাঠে নামছে তারা। ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠতে চায়। বিস্তারিত পড়ুন।

বড়ো জয়ে চোখ জাপানের
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ডালাস: বিশ্বকাপে এশিয়ার স্বপ্ন উসকে দিয়েছে জাপান। গ্রুপ ‘এফ’-এ শীর্ষস্থান দখলের দৌড়ে রয়েছেন হিরোকি ইটো-আও তানাকারা। সেই লক্ষ্য সামনে রেখে শুক্রবার ভোরে সুইডেনের মুখোমুখি হবে জাপান।

Advertisement

গ্রুপে নেদারল্যান্ডস ও জাপানের সংগ্রহ ৪ পয়েন্ট। এক পয়েন্ট কম পেয়ে তৃতীয় স্থানে সুইডেন। তারাও মরিয়া চেষ্টা চালাবে সামুরাইয়ের দেশকে হারিয়ে নক-আউটে ওঠার। তবে ফেভারিট হিসেবেই মাঠে নামবে জাপান। বড়ো ব্যবধানে সুইডেনকে হারাতে পারলে গ্রুপের সেরা হওয়ার সুযোগ থাকবে তাদের সামনে। দুরন্ত ছন্দে রয়েছে কোচ হাজিমে মোরিয়াসুর দল। টানা দু’ম্যাচে গোল করে আত্মবিশ্বাসের তুঙ্গে দাইচি কামাদা। আবার তিউনিসিয়ার বিপক্ষে গত ম্যাচে জোড়া লক্ষ্যভেদে নায়ক আয়াসে উয়েদা। এই জুটির বোঝাপড়া প্রতিপক্ষ রক্ষণকে চাপে ফেলতে পারে। অন্যদিকে, সুইডেনের খেলায় ধারাবাহিকতার অভাব স্পষ্ট। ইসাক-গোয়কেরেসদের বড়ো ব্যবধানে হারানোর মরিয়া চেষ্টা করবে জাপান। এদিকে, বৃহস্পতিবার ‘ই’ গ্রুপের ম্যাচে মুখোমুখি কোস্টারিকা ও কুরাসাও।

Advertisement
সম্পর্কিত সংবাদ